শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৫

যুবক নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাসেল আজম বাহাদুর (৩৫) নামে কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালীতে এক যুবক দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে বদরখালী বাজারে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত যুবক রাসেল নুরুল ইসলাম বাহাদুরের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানায়, তুচ্ছ বিষয়ের জের ধরে সন্ত্রাসীরা বদরখালী বাজারের দক্ষিণ দিকে ফেরিঘাট এলাকায় রাত সাড়ে এগারোটার দিকে রাসেল বাহাদুরের পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছুরিকাঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় রাসেলের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, চন্দন কুমার চক্রবর্তী বলেন, চকরিয়া বদরখালী এলাকায় ছুরিকাঘাতে নিহত রাসেল আজম বাহাদুরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে পুলিশ মোতায়েন করা হয়েছে।