ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক গৃহবধূকে হত্যার ঘটনায় কুমিল্লার মেঘনা উপজেলায় দায়ের করা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ২০১৬ সালে কানের দুল ও টাকা লুটের জন্য ওই গৃহবধূকে হত্যা করা হয়েছিল।
মঙ্গলবার (১১ অক্টোবর) ২০২২ সকাল ১১টার দিকে কুমিল্লা জেলা ও দায়রা জজ জনাব, মো. হেলাল উদ্দিন এই রায় প্রদান করেছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী জনাব, মো. জহিরুল ইসলাম সেলিম।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মেঘনা উপজেলার শিকিরগাঁও এলাকার রাকিব হোসেন (২৮), একই এলাকার সুমন মিয়া (৩১) ও মানিকারচর এলাকার তছির মিয়া (৪১)। রায় ঘোষণার সময় রাকিব ও তছির আদালতে উপস্থিত থাকলেও সুমন মিয়া এখনো পলাতক রয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী। এ ছাড়া ওই হত্যা মামলা থেকে টিটু মিয়া নামে এক আসামিকে অব্যাহতি দিয়েছেন আদালত।
হত্যাকাণ্ডের শিকার ওই গৃহবধূর নাম জামিলা বেগম। তিনি মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা আবদুল হাকিমের স্ত্রী।