শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০১

ব্যবসায়ী খুন হয়েছে ছিনতাইকারীদের হাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোমেন (৩৩) নামে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন।
নিহত মোমেন স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাদী এলাকার আফাজউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তিনি তার নিজ বাড়ি থেকে রূপগঞ্জ উপজেলার গাউছিয়ায় পাইকারি আড়ত থেকে অটোরিকশাযোগে প্রতিদিনের মতো সবজি কিনতে যাচ্ছিলেন। আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকায় মুড়ির মিলসংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা বাঁশ দিয়ে তাকে বহন করা অটোরিকশার গতিরোধ করে।
পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ভোরেই লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।