শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৭

ছুরিকাঘাতে এক কিশোর খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পূজার মেলায় ফুচকার দোকানে কথা কাটাকাটির জেরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রিশাদ শেখ (১৭) নামে এক কিশোর খুন হয়েছে।
ওই দোকানের এক কর্মচারীর ছুরির আঘাতে তার মৃত্যু হয়।
নিহত রিশাদ শেখ উপজেলার সর্দারপাড়া গ্রামের রাজু শেখের ছেলে এবং হত্যায় অভিযুক্ত আজিজুল মোল্লা একই এলাকার বাবুল মোল্লার ছেলে।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের চিংগড়ী গ্রামের মণ্ডলবাড়ি পূজামণ্ডপের পাশে মায়ের দোয়া চটপটি অ্যান্ড ফুচকা নামে একটি ভ্রাম্যমাণ দোকানে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ওসি জনাব, মো. আবুল মনসুর।
এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত আজিজুল মোল্লাকে (২১) আটক করেছে পুলিশ।