শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০১

পুলিশ, এক নারীর লাশ উদ্ধার করেছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে মুক্তা (২৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে ওই নারীর ছেলে-মেয়েকে হাত-পা বাধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার করা হয় আর এই ঘটনা রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও বেগুনবাড়ি মাস্টারের গলি এলাকায়।
শনিবার সন্ধ্যার দিকে খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ। পরে সিআইডির ক্রাইমসিন ঘটনাস্থলে পৌঁছায়।
জানতে চাইলে সবুজবাগ ইন্সপেক্টর মো. আজগর আলী বলেন, নিহতের পিঠে ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বাসায় নিহতের দুই শিশুকে মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।