সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১১

মায়ের প্রাণ গেল ছেলের লাঠির আঘাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছেলের লাঠির আঘাতে মা সাহানা বেগমের মৃত্যু হয়েছে আর এই ঘটনা নওগাঁর সাপাহার উপজেলায়। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাহানা বেগমের বাড়ি উপজেলার উত্তর মানিকুড়া গ্রামে।
সাপাহার থানার ওসি জনাব, তারেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে ছেলে ও মায়ের মধ্যে ঝগড়া হয়। এই সময় ছেলে আরিফ তার মায়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই বিষয়ে সাহানার ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।