শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৫

সিনহা হত্যার চার্জশিট জমা দেয়া হয়েছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যার। তার নির্দেশেই এসআই লিয়াকত সিনহাকে গুলি করে। র‌্যাবের অভিযোগপত্রে এ তথ্য উঠে এসেছে।
কক্সবাজারে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত সংস্থা র‌্যাবের পক্ষ থেকে রবিবার (১৩ ডিসেম্বর) চার্জশিট জমা দেয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রদীপসহ ১৫ জনকে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। আসামিদের ১৪ জনই গ্রেফতার আছে। একমাত্র পলাতক আসামি এএসআই সাগর।
গত ৩১ জুলাই টেকনাফে মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত হন মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ। এ ঘটনায় ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লিয়াকত আলীকে।
এরপর অভিযুক্ত সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে তদন্তে নেমে র‌্যাব হত্যার ঘটনায় স্থানীয় তিনজন ছাড়াও এপিবিএন এবং প্রদীপের দেহরক্ষীসহ মোট ১৪ জনকে গ্রেফতার করে।