বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৫

আয়াজ হত্যায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনের আমৃত্যু কারাদণ্ডাদেশ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আয়াজ হত্যা মামলায় একজনকে আমৃত্যু এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত আর আয়াজ ধানমণ্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের ছাত্র৷
আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ রায় দেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- ইনজামামুল ইসলাম ওরফে জিসান। দণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- তৌহিদুল ইসলাম, মশিউর রহমান আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালেহ মো. নাসিম এবং আরিফ হোসেন রিগ্যান। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাভোগ করতে হবে।
উল্লেখ্য, ২০১৪ সালের ৯ জুন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সময় রাজধানীর ধানমণ্ডিতে আয়াজ হককে ছুরিকাঘাতে হত্যা করা হয়।