ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ (বিভিন্ন সরকারি ও বেসরকারি নিয়োগ পরীক্ষা) এবং ইলেকট্রনিক ডিভাইস সরবরাহের অভিযোগে দুই সহোদরসহ ৬ জনকে আটক করেছেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল শনিবার রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব, সনাতন চক্রবর্তী তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। এর আগে রংপুর শহরের ধাপ আরজি ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, রংপুর নগরীর কামাল কাছনা চিড়ারমিল এলাকার ফেরদৌস আলমের ছেলে তাওরাত আকরাম (২৭), সাতগাড়া এলাকার মোবারক আলীর ছেলে বাধন মিয়া (৩৭), ধাপ মোহাম্মদপুর এলাকার প্রয়াত মজিবর রহমানের ছেলে সাহেব আলী (২৬), বদরগঞ্জ উপজেলার তালুক দামোদরপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে আতিকুর রহমান (৩৪), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তেলীপাড়া মহল্লার রিয়াজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৩৬) ও হাফিজ আল মামুন (২০)।