মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৪

ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৬৬ বছর বয়সী শাশুড়িকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফয়েজ হক সাকিল ওরফে সাকিল ফকির (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছেন পুলিশ।
শুক্রবার (১৫ মে) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ৫ নম্বর ওয়ার্ডের ওমরপুর আইয়ুবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোহাম্মদ এমদাদুল হক।
গ্রেফতারকৃত সাকিল ফকির বাগেরহাট জেলার চিতলমারী থানার বড় বাড়িয়া এলাকার মো. জাহিদুল হক ফকিরের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি জনাব, মোহাম্মদ এমদাদুল হক বলেন, শাশুড়িকে ধর্ষণের মতো জঘন্য ঘটনার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।