ডেইলি ক্রাইম বার্তা : দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার চড়ুই ভাতী রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার গৌরনদী প্রতিনিধি গৌরনদী প্রেসক্লাবের স্থায়ী সদস্য আবদুছ ছালেক মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব, মোঃ ইব্রাহীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ ড. মোঃ মহিউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব , গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার, ডাঃ সমীর কুমার চাকলাদার।
গৌরনদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো: লিটন খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মনীষ বিশ্বাস, উত্তম দাস, সাংবাদিক সাংবাদিক বদউরুজ্জামান খান সবুজ, প্রেমানন্দ ঘরামী, হাসান মাহমুদ, আতাউর রহমান চঞ্চল,পলাশ তালুকদার, মোঃ মেহেদী হাসান,সরদার মনিরুজ্জামান, মোঃ আবু সাঈদ খন্দকার, মোঃ মোস্তফা হাওলাদার, মোঃ তানবিরুল জামান সোহেল, বি এম বেল্লাল, মোঃ রাসেদ, সোলাইমান তুহিন, মোঃ নাসির উদ্দিন,সুমন সরদার, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী মানবাধিকার কর্মি মোঃ মিজানুর রহমান, মানবাধিকার কর্মি মোঃ মুরাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”