বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২২

কৃষকের মৃত্যু ধান কাটতে গিয়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হাওরে ধান কাটতে গিয়ে কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুরে তৈমুছ আলী (৭৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৬ মে বুধবার বিকেলে।
জানা গেছে, ব্রাহ্মণবাজার ইউনিয়নের আদমপুর গ্রামের তৈমুছ আলী বুধবার ধান কাটার উদ্দেশ্যে শ্রীপুর হাওরে যান। বিকেল ৪টায় ধান কাটার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মুমূর্ষু অবস্থায় অন্যান্য কৃষকরা তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমিন সুলতানা জেরীন বলেন, কৃষক তৈমুছ আলীকে কৃষকরা বিকেল ৫টায় কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়।