বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৬

অগ্নি নির্বাপণ মহড়া।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ক মহড়া (ফায়ার ড্রিল) মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রধান কার্যালয় ইসলামী ব্যাংক টাওয়ারে।
এসময় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো: আলতাফ হুসাইন, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আমিনুর রহমান, সেফটি অ্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রধান লেফটেনেন্ট কর্ণেল (অব.) কে এফ এ সোহেল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো: এনামুল হক, সিনিয়র স্টেশন অফিসার মো: রুহুল আমিন ও আশেক আল মারুফসহ ব্যাংক এবং ফায়ার সার্ভিসের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও জরুরি পরিস্থিতিতে সমন্বিত সক্ষমতা উন্নয়ন করার লক্ষ্যে এ মহড়াটি অনুষ্ঠিত হয়।