মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০৭

ঈদে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাতীয় ঈদগাহ ময়দানে (ঢাকা রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন) উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি অনেকের সঙ্গে করমর্দন করেন।
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে বিশেষ খুতবা প্রদান করা হয়। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।