বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১২:১৭

দুই মাদক ব্যবসায়ী ইয়াবাসহ আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ঢাকা রাজধানীর নদ্দা এলাকার হারিস সড়ক থেকে ৬২০ পিস ইয়াবাসহ দুই আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছেন ভাটারা থানা পুলিশ। আটকরা হলেন, হানিফ ও সৈকত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৬২০ পিস ইয়াবা ও নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
ভাটারা থানার ওসি জনাব, ইমাউল হকের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরও নেতৃত্ব দেন এসআই হাফিজ।
এসআই হাফিজ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।