বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১২:১৮

ইফতার মাহফিল, হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টাঃ ফাউন্ডেশনের।

ডেইলি ক্রাইম বার্তা : হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল বরিশালের গৌরনদী চড়ুইভাতি রেস্তোরায় অনুষ্ঠিত হয়েছে।
মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন হংকং প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন দিদার সরদার ও সংগঠনের আয়োজনে ২৬ রমজান গৌরনদী বাসস্ট্যান্ড চড়ুইভাতি রেস্তোরায় এতিম ও সুধী সমাজের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন গৌরনদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব, সালেহ মোঃ আনসার উদ্দিন।
হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর সিনিয়র সহসভাপতি মাহমুদুল হাসান মুহিত শরীফ এর সভাপতিত্বে
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ শামিম শেখ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জহির, গৌরনদী পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, পৌর প্রকৌশলী আব্দুস সালেক, গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, গোরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত নিরমল হালদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জান খোকন,গৌরনদী দলিল লেখক সমিতির সভাপতি মোঃ কাওছার হোসেন, বক্তব্য রাখেন সংগঠনের প্রস্তাবিত সাধারন সম্পাদক এ্যাড. এস.এম. মনিরুজ্জামান, সহ-সাধারন সম্পাদক আবদুছ ছালেক মামুন, সহ-সম্পাদক ঝর্ণা আক্তার,সাংগঠনিক সম্পাদক খোন্দকার মনিরুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন খান,কোষাধক্ষ্য এস এম জুলফিকার, প্রচার সম্পাদক মো: মেহেদি হাসান,সহ প্রচা সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক কাজী আলামিন, মোহম্মদ আলী বাবু, মোঃ শাহিন, ফারহান আহম্মদ, মোঃ শফিকুল ইসলাম প্রমূখ।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”