ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছেন পুলিশ, আর এ ঘটনা ঘটেছে ঢাকা রাজধানীতে। এই হত্যাকাণ্ডে জড়িত ঘাতককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) জনাব, মুহাম্মদ তালেবুর রহমান আজ সকালে ঘাতক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ওবায়দুল্লাহকে নির্মমভাবে হত্যার পর তার দেহ সাত টুকরো করে ঢাকা রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারী।
পুলিশ এ পর্যন্ত মরদেহের ছয়টি খণ্ড উদ্ধার করতে সক্ষম হয়েছে। সর্বশেষ খণ্ডটি সাভারের আমিনবাজার থেকে উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।