বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৩

পিটিয়ে হত্যার অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বন্দরে দুই পক্ষের সংঘর্ষে দুলাল (৫৬) নামের এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে বন্দর উপজেলার কেওডালা ওভারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং পেশায় তিনি মাছ ব্যবসায়ী।
বন্দর থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে দুলালকে আহত অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।