বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৩

প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সামগ্রিক উন্নয়ন ও খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করতে দেশের ক্রীড়াঙ্গনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব, মো. আমিনুল হক।
আজ বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়ন সাধনে সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি খাতের, বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। দেশের সব ফেডারেশন সমানভাবে আর্থিক সচ্ছল নয়।
সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনারা প্রতিটি খেলার সঙ্গে যুক্ত থাকুন এবং নিয়মিত স্পন্সরশিপের মাধ্যমে ক্রীড়াঙ্গনের অবিচ্ছেদ্য অংশীদার হোন।