মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০২

অস্ত্রের আঘাতে একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চোরের ধারালো অস্ত্রের আঘাতে চাঁদপুরের কচুয়ায় কাতার প্রবাসীর স্ত্রী রেহেনা বেগম (৫৫) ১৯ দিন চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি উপজেলার জগতপুর গ্রামে। তার কাতার প্রবাসী স্বামীর নাম বেলায়েত হোসেন।
কচুয়া থানা পুলিশ খবর পেয়ে রেহেনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।
কচুয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল হক জানান, এই ঘটনায় রেহেনা বেগমের পক্ষ থেকে ৭ ফেব্রুয়ারি কচুয়া থানায় মামলা করা হয়। মামলার ১ নং আসামি আজহারুল ইসলাম সোহানকে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করা হয়েছে।