ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায় বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের উদ্যোগে। বসুন্ধরা গ্রুপের সহায়তায় আজ সোমবার উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদরাসায় ৫০টি কোরআন শরীফ প্রদান করা হয়।
চরখিরাটি জামে মসজিদের ইমাম কামাল হোসেন এবং খতিব মাওলানা আহসান হাবীব আনুষ্ঠানিকভাবে পাঠাগার প্রাঙ্গণ থেকে কোরআন শরীফ গ্রহণ করেন। পরে পাঠাগারের প্রতিনিধিরা বিভিন্ন মসজিদে গিয়ে কোরআন শরীফ পৌঁছে দেন।
এ সময় দায়িত্ব পালন করেন মো. ফরিদ মিয়া, শাখাওয়াত হোসেন ও আপেল মাহমুদ।
কোরআন বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাজউদ্দিন আহমেদ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. মহসিন, স্থানীয় সমাজসেবক আফজাল হোসেন ও বাচ্চু মিয়া।