ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উদ্বেগ জানিয়েছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলার অবনতি নিয়ে। তাঁরা বলছেন, ১০ হাজার টাকার গাড়ি ভাড়া ২০ হাজার টাকা হয়ে যাচ্ছে এবং যা শেষ পর্যন্ত ভোক্তার ওপর পড়ছে। আইনশৃঙ্খলার উন্নয়ন করে এই চাঁদাবাজি বন্ধ করা প্রয়োজন। চাঁদাবাজি সমঝোতার মাধ্যমে হোক আর জোর করেই হোক, চাঁদাবাজি সব সময়ই অন্যায়। এই চাঁদাবাজি বন্ধ করতে হলে রাজনৈতিকভাবে নিজেদের মধ্যে বোঝাপড়া করতে হবে যে, তারা কোনো রকম চাঁদাবাজিতে যাবে না। যদি এটা করা যায়, তবে রাস্তাঘাটে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে।
নির্বাচন-পরবর্তী সময়ে ব্যবসা-বাণিজ্য সচল রাখতে উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা অত্যাবশ্যক বলে মনে করেছেন ব্যবসায়ীরা।
ঢাকা, ডিসিসিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্বাচন-পরবর্তী উন্নত আইনশঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এখন সময়ের অপরিহার্যতা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন ব্যবসায়ীরা।