সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ভোর ৫:৪১

জেলা পুলিশের সংবাদ সম্মেলন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আমেনা নামে এক কিশোরীকে নরসিংদীর মাধবদীতে একাধিকবার গণধর্ষণ শেষে হত্যার ঘটনায় এজহারনামীয় ৯ আসামির মধ্যে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাকি দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার জনাব, আব্দুল্লাহ আল ফারুক।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, শুক্রবার রাত ৯টায় এ মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে (২৮) গাজীপুরের মাওনা থেকে এবং হযরত আলীকে (৪০) ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ২৬ ফেব্রুয়ারি রাতে ও ২৭ ফেব্রুয়ারি সকালে পাঁচ আসামিকে র‍্যাব ও জেলা পুলিশ অভিযান চালিয়ে মাধবদী থানার কোতোয়ালি এলাকার হোসেন বাজার থেকে গ্রেপ্তার করেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।