ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাধা দেবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী জনাব, মিজানুর রহমান মিনু।
আজ শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে রাজশাহী নাগরিক কমিটি আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ভূমিমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।