সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ভোর ৫:৩৩

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জনাব, এটিএম আজহারুল ইসলাম (রংপুর-২ “তারাগঞ্জ-বদরগঞ্জ” আসনের সংসদ সদস্য) বলেছেন, মানুষের কল্যাণে কাজ করতে পারাটাই সব থেকে বড় আনন্দ। মানুষ মানুষের জন্য, সব মানুষ যদি সবার পাশে দাঁড়াত তাহলে পুরো পৃথিবীটা পালটে যেত। সামাজিক সম্প্রীতি রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাব।
গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তারাগঞ্জ কামিল মাদ্রাসা চত্বরে বিনামূল্যে গরিব, দুস্থ ও অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, অনেক আগেই বদরগঞ্জে একটি চিকিৎসা ক্যাম্প চালু করেছি। আজ তারাগঞ্জবাসীর জন্য এই সেবা কার্যক্রম শুরু করতে পেরে আমি আনন্দিত। এলাকার মানুষ যেন স্বাস্থ্যসেবার কারণে কষ্ট না পায়।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর হোসেন, এমপির ব্যক্তিগত সহকারী রুহুল আমিন, প্রভাষক আমিনুল ইসলাম, কাজী সামছুল হুদা প্রমুখ।