ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জনাব, আব্দুল বারী (জনপ্রশাসন প্রতিমন্ত্রী) বলেছেন, প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও তেমন কোনো অবনতি কোথাও নেই।
আজ শুক্রবার সকালে কালাই উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিচ্ছেন সেই অনুযায়ী সকলকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। যাতে নেতাকর্মীরা কোনোভাবে দলের সুনাম নষ্ট করতে না পারে।