ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জনাব, ডা. শফিকুর রহমান (জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা) বলেছেন, জনগণের জানমাল রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো জনবান্ধব ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে দল-মত নির্বিশেষে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার ঢাকা রাজধানীর মিরপুরে গ্রান্ডপ্রিন্স কনভেনশন সেন্টারে ঢাকা-১৪ আসনের দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার জনাব, মীর আহমাদ বিন কাসেম ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য জনাব, আবদুল বাতেনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।