সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ভোর ৫:৩৫

আগে গ্রেফতার, বিএনপির নাম ব্যবহার করে অন্যায় করলে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব, আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি গণমানুষের দল, কিন্তু দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে আগে গ্রেফতার করতে হবে। জনগণের সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা সহ্য করা হবে না।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা সাভার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, জনগণ ভালোবেসে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে, তাই জনগণের সুখ-দুঃখে পাশে থাকার দায়িত্ব বিএনপি সরকারের। সেই অঙ্গীকার নিয়েই প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান কাজ শুরু করেছেন।