সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ভোর ৫:৩৪

কয়েল ফ্যাক্টরিতে আগুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আর এ ঘটনা ঘটেছে ঢাকা গাজীপুরের টঙ্গীতে। ফায়ার সার্ভিস সদস্যদের ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৪টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন লস্কর পাড়া এলাকায় খোরশেদ আলমের কয়েল ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, টঙ্গী পশ্চিম থানার ৫১ নম্বর ওয়ার্ডের লস্করপাড়া এলাকায় মো. খোরশেদ আলমের মালিকানাধীন কয়েল ফ্যাক্টরিতে হঠাৎ আগুন লাগে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফ্যাক্টরি কর্তৃপক্ষ টঙ্গী ফায়ার সার্ভিসকে অবহিত করলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আনুমানিক ভোর ৪টা ৪০ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের ধারণা, কয়েল রাখার প্লাস্টিকের টলি থেকে অতিরিক্ত তাপদাহের কারণে এই আগুনের সূত্রপাত হয়।
ফ্যাক্টরির মালিক খোরশেদ আলমের দাবি, এ অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে এবং অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা নেই।