বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ভোর ৫:২৯

ভোটকেন্দ্রের ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নওগাঁর ধামইরহাটে ৫৩টি ভোটকেন্দ্রে এবং এগুলোর মধ্যে ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ১৬টি কেন্দ্র চিহ্নিত করেছেন প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নির্বাচন নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসন জানায়, ৫৩টি ভোটকেন্দ্রের মধ্যে ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজ, আগ্রাদ্বিগুন বহুমুখী উচ্চবিদ্যালয়, রঘুনাথপুর কামিল মাদ্রাসা, দেবীপুর উচ্চবিদ্যালয়, বেড়িতলা একাডেমি, মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং আড়ানগর উচ্চবিদ্যালয়সহ ১৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। বাকি ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস জানায়, উপজেলায় ৮টি ইউনিয়ন ও পৌরসভায় পোস্টাল ভোটারসহ মোট ভোটার ১ লাখ ৬৪ হাজার ৬৯১ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৮৪৭ জন, মহিলা ভোটার ৮২ হাজার ৮৪২ ও তৃতীয় লিঙ্গ ২ জন। এতে ৫৩ কেন্দ্রের ৩২০টি বুথে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোখলেছুর রহমান বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোসহ সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে এবং টহলরত পুলিশের বডি-ওর্ন ক্যামেরা থাকবে।