ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি পুকুর থেকে কুমিল্লায় ভারত সীমান্তবর্তী এলাকায় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন র্যাব। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১১ কুমিল্লা কম্পানি কমান্ডার মেজর জনাব, সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরে কটকবাজার কবরস্থানসংলগ্ন একটি পুকুরে শ্যালো মেশিন ব্যবহার করে সেচ কার্যক্রম করে পুকুর থেকে একাধিক পিস্তল, বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
মেজর জনাব, সাদমান ইবনে আলম বলেন, এখন পর্যন্ত সাদা বস্তা ও স্কচটেপে মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ওই পুকুরে আরো অস্ত্র লুকানো থাকতে পারে এবং অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।