ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিজিবির ওপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অর্পিত সব দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক জনাব, মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে।
বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত অস্থায়ী বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।