রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৩

জিকে শামীম সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ সোমবার (২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত -১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আগামী ১০ নভেম্বর শুনানি দিন ধার্য করেন। অর্থপাচার মামলায় এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে।
এর আগে আসামি জি কে শামীমকে আদালতে হাজির করা হয়। তবে অন্য আসামিদের আদালতে হাজির করতে না পারায় আদালত অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেন। অন্যদিকে আসামিদের পক্ষে তাঁদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন খারিজ করে দেন।
মামলার অন্য আসামিরা হলেন দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।
গত ৫ অক্টোবর ঢাকা মহানগর আদালতের জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ অভিযোগপত্র আমলে নিয়ে ২ নভেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন। এসময় আদালত আমলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত -১০ এ বদলি করেন।
গত ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ইকোনমিক ক্রাইম স্কোয়াড আবু সাঈদ ৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় মোট ২৬ জনকে সাক্ষী করা হয়।
২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র‍্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় আসামিদের বিরুদ্ধে অর্থ পাচার প্রতিরোধ আইনে মামলাটি করেন।
এর আগে গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে অভিযান চালায় র‍্যাব। অভিযানে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর এবং নগদ প্রায় এক কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করা হয়।