বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৫

বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, তিনি পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত ছিলেন। গতকাল শনিবার দিবাগত রাতে ঈশ্বরদীর জিগাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম কারপোভ ক্রিল (২৬)। তিনি রূপপুর বিদ্যুৎ প্রকল্পের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, প্রণব কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই রাশিয়ান নাগরিক ব্রেন স্ট্রোকে মারা যেতে পারেন। কয়েক দিন আগে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।