শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪১

খুনের ঘটনায় গ্রেপ্তার, পাওনা টাকাকে কেন্দ্র করে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাওনা টাকা চাইতে গিয়ে ঢাকার আশুলিয়ায় খুন হন শাহাদাত খান।
এ হত্যাকাণ্ডের প্রধান আসামি আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৪। পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব ৪ সিপিসি ২ এর কম্পানী কমান্ডার লে কমান্ডার জনাব, রাকিব মাহমুদ খান।
এর আগে বৃহস্পতিবার রাতে তাকে আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, আশুলিয়ার ভাদাইল মধ্যপাড়া এলাকার মো. আক্তার হোসেন (৩৫)।
নিহত ব্যক্তির নাম মো. শাহাদাৎ খান (৩৮) স্থানীয় হাবিব খানের ছেলে।
তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।
র‍্যাব ৪ সিপিসি ২ এর কম্পানী কমান্ডার জনাব, রাকিব মাহমুদ খান বলেন, দীর্ঘদিন ধরে পলাতক ছিল মো. আক্তার হোসেন। অবশেষে আমরা তাকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে আক্তার।