শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৭

কুপিয়ে হত্যার দায়ে মৃত্যুদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্ত্রী ও দুই শিশু সন্তানকে কুপিয়ে হত্যার দায়ে হিফজুর রহমান (৩৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত, আর এ ঘটনা সিলেটে। এছাড়া তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
সিলেট জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জনাব, নিজাম উদ্দিন জানান, ২৪ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
বৃহস্পতিবার দুপুরে সিনিয়র দায়রা জজ জনাব, মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিফজুর সিলেটের গোয়াইনঘাটের বিন্নাকান্দি গ্রামের আব্দুর রবের ছেলে।