ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাজিব (১৭) নামে এক কাপড়ের দোকানের কর্মচারী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছে, আর এ ঘটনা যশোর শহরের চুড়িপট্টিতে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
রাজিব শহরতলীর ঝুমঝুমপুর এলাকার বাদল খানের ছেলে।
হত্যাকাণ্ডের কারন এখনো জানা যায়নি।
নিহতের পিতা বাদল খান সাংবাদিকদের জানান, তার ছেলে চুড়িপট্টি এলাকার একটি কাপড়ের দোকানে কাজ করে। রাত ৮টার দিকে ৬/৭ জন দোকান থেকে তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক হেমন্ত পোদ্দার বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জনাব, মো. আব্দুল আলিম সাংবাদিকদের জানান, এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।