শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৮

হত্যার পর আত্মসমর্পণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পারিবারিক কলহের জেরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় স্ত্রীকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছে স্বামী। এ ঘটনায় স্বামী নামজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার উপজেলার লেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রাবেয়া খাতুন।
স্থানীয়রা জানায়, ভোর থেকে রাবেয়া ও তার স্বামী নাজমুলের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া শুনতে পান তারা। এক পর্যায়ে নাজমুল স্ত্রীকে মারধর করে ছোরা দিয়ে বুকে আঘাত করে। পরে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাতক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ওসি জনাব, গুলফামুল ইসলাম বলেন, এ ঘটনায় স্বামী নামজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।