শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৭

খুনের ঘটনায় গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সুমি নামে এক গৃহবধূ খুন হয়েছেন, ঢাকা নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায়। এ ঘটনায় নিহতের ছোট বোন সোহানাকে গ্রেফতার করেছেন পুলিশ। নিহত সুমি কাঠেরপুল এলাকার ওয়ার্কসপ দোকানের মালিক শহিদুল ইসলামের স্ত্রী।
গতকাল মঙ্গলবার দুপুরে ফতুল্লার কুতুব আইল কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার সোহানা জানান, দুপুরে তার বড় বোন সুমিকে বাসায় রেখে তিনি দোকানে খাবার কিনতে যান। এরপর বাসায় ফিরে দেখেন সুমিকে অজ্ঞাত এক যুবক মারধর করে পালিয়ে যাচ্ছে। তখন তিনি বাড়ির কাছেই ওয়ার্কসপে গিয়ে বোনের স্বামী শহিদুল ইসলামকে খবর দেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম জানান, সোহানার দেওয়া বক্তব্য যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে এবং পরে বিস্তারিত জানানো হবে।