শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৮

হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গৃহবধূ লাইজু আক্তার (৩৫) হত্যা মামলায় স্বামী রিয়াজ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ, আর এ ঘটনা বরিশালের পিরোজপুর পৌর এলাকার।
রবিবার (৫ নভেম্বর) দুপুরে পিরোজপুর পুলিশ মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে শুক্রবার বাগেরহাটের মহিষপুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের এস আই মোহাম্মদ মাসুদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজ জানিয়েছেন, স্ত্রীর পরকীয়া প্রেমসহ পারিবারিক নানা জটিলতার কারণে ক্ষিপ্ত হয়ে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে লাইজু আক্তারকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করেন রিয়াজ।