ডেইলি ক্রাইম বার্তা : ইভটিজিং- এ প্রতিবাদ করায় সাকিবকে হত্যা করা হয় এবং হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানব-বন্ধন করেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের স্থানীয় এলাকাবাসী।
উপজেলার সান্দিকোনা-গন্ডা রোডের গন্ডা ইউনিয়ন পরিষদের সামনে সাকিবের বাবা শান্ত মিয়াসহ শত শত লোকজন শনিবার (৪ নভেম্বর) বিকালে ঘন্টাব্যাপী এ মানব-বন্ধনে অংশ গ্রহণ করেন।
মানব-বন্ধনে সাকিব হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসি দাবীতে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী (বাসক) সাধারণ সম্পাদক মামুনুল কবীর হলি, সাকিবের বাবা শান্ত মিয়া, বোন পুষ্প আক্তার, প্রতিবেশী বিল্লাল হোসেন আকন্দ ও মাজাহারল প্রমূখ।
কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) জনাব, মো.এনামুল হক বলেন, ইভটিজিংয়ের ঘটনায় হত্যা এবং এ কারনে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে সাকিবের বাবা শান্ত মিয়া বাদী হয়ে গত ২৭ অক্টোবর থানায় মামলা করেছিলেন। মামলাটি এখন হত্যা মামলা হিসাবে গণ্য হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”