শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৮

স্বামীর মৃত্যুদণ্ড হত্যা মামলায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শিখা আক্তার নামে এক নারীকে ঢাকা জেলার দোহারে হত্যার অভিযোগ করা মামলায় তার স্বামী রুহুল আমিনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
গতকাল বুধবার ঢাকার ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব, মোহাম্মদ শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায়ে শিখার মরদেহ গুমে সহায়তা করায় রুহুল আমিনের বাবা মনোয়ার হোসেন, মা আছমা বেগম ও ভাই মারুফ খানকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।