শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৬

কুপিয়ে হত্যা এক যুবককে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাড়ি ফেরার পথে আলামিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, আর এ ঘটনা সিরাজগঞ্জের। এ সময় তার বন্ধু আল আমিন শেখ গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত আলামিন সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে আলামিন তার বন্ধু আল আমিন শেখকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালালে আলামিন ঘটনাস্থলে নিহত ও তার বন্ধু আল আমিন শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত আল আমিন শেখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি জনাব, মো. সিরাজুল ইসলাম জানান, রাতেই নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।