শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৮

হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোবারক হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর ও রক্তাক্ত জখম করে হত্যার ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রবিবার বিকেলে চাঁদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব, মো. মহসিনুল হক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রাজাপুুর গ্রামের মন্তি খার ছেলে মোস্তফা (২৫), মিলন হোসেন (২৩), আব্দুর রহিমের স্ত্রী বিলকিস বেগম (৪০), তার ছেলে রিপন হোসেন (২৪) ও সাদ্দাম হোসেন (২৭)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটির (পিপি) জনাব, রনজিত রায় চৌধুরী বলেন, মামলাটি ১০ বছরের অধিক সময় চলাকালীন আদালত ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করে। সাক্ষ্য গ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা এবং আসামিরা তাদের অপরাধ শিকার করায় বিচারক এই রায় দেন। রায়ের সময় আসামি বিলকিস, সাদ্দাম ও মোস্তফা উপস্থিত ছিলেন এবং আসামি মিলন ও রিপন হোসেন পলাতক।