শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৬

মাথা থেঁতলানো লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খেরেজ আলী ফকির (৬৫) নামে কুষ্টিয়ার দৌলতপুরে এক বৃদ্ধের মাথা থেঁতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর এলাকার একটি মাঠ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
নিহত খেরেজ আলী ওই এলাকার ঈদগাহপাড়া গ্রামের মৃত সুরত আলী ফকিরের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে মাঠের মধ্যে বৃদ্ধের লাশ দেখতে পেয়ে পুলিশকে খরব দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে বৃদ্ধের মাথা থেঁতলানো লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে দৌলতপুর থানার পরিদর্শক রাকিবুল ইসলাম জানান, এটি একটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।