শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৬

গলাকাটা মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। নওগাঁয় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার কয়েক ঘণ্টা পর এ গলাকাটা মরদেহ উদ্ধার হয় এবং ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের বউবাজার এলাকার একটি বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্বামী মিলন হোসেন (৩০) শহরের কোমাইগাড়ি এলাকার আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় এক বাসিন্দা জানান, বুধবার দুপুরে স্বামী-স্ত্রী পরিচয়ে এক বাসা ভাড়া নেন তারা। দুপুর থেকে তারা বাসা পরিষ্কার করছিলেন। সন্ধ্যার পর থেকে বাসায় তালা দেখতে পান স্থানীয়রা। পরে রাত সাড়ে ১০টার দিকে জানালা দিয়ে মিলনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, ফয়সাল বিন আহসান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড।
পলাতক নারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।