শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৮

এক শিশুর লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোমবার ভোর সাড়ে ৬টার দিকে দুই মাসের শিশু আযানের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। গত পাঁচদিন আগে মুন্সীগঞ্জের মিরকাদিমে বসত ঘর থেকে চুরি হয় শিশুটি। পরে আজ সোমবার পাঁচ দিন পর দুই মাসের শিশু আযানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
শিশু আযান মুন্সীগঞ্জ মিরকাদিম পৌরসভার গোপালনগর এলাকার মো. শরীফ মিয়ার ছেলে।
শিশু আযানের মামা মো. মোক্তার জানান, প্রতিবেশি ফারুকের বাড়ির পেছনে ডোবায় পুঁতে রাখা অবস্থায় তার মরদেহের কিছু অংশ দেখতে পান স্থানীয়রা। সেখান থেকে শিশুটির মরদেহ টেনে তুলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শিশুর মরদেহ উদ্ধার করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আমিনুল ইসলাম জানান, কিভাবে শিশুটি হত্যা করা হয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে।
তবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশের একটি টিম৷ এ ঘটনার সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।