ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক নারী হোটেল শ্রমিককে দিনাজপুর শহরের বাস টার্মিনাল এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার সময় শহরের মীজাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কালুর মোড়ে একটি হোটেলের সামনে এই ঘটনা ঘটে।
নিহত হোটেল শ্রমিকের নাম জয়া বর্মন (৩৫)।
তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বানডাঙ্গা গ্রামের সপাল রায়ের স্ত্রী। তারা দিনাজপুর শহরের ফকিরপাড়া মহল্লায় একটি বাসায় ভাড়া থাকেন।
নিহত জয়া দিনাজপুর বাস টার্মিনালে একটি হোটেলে কর্মরত ছিলেন। তার স্বামী সপাল রায় একটি ট্রাক্টরের শো রুমে কাজ করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মো. ফরিদ হোসেন জানান, নারীর মরদেহ হাসপাতালের হিমঘরে রয়েছে।
এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আসামিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।