শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০১

হত্যা মামলার আসামি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বহুল আলোচিত জামালপুরের মেলান্দহে স্কুল ছাত্রী রিথী আক্তার (১৬) হত্যা মামলার আসামি আল মামুনকে (৫২) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর জেলার জঙ্গলদি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল মামুন চরপলিশা গ্রামের মৃত আইজল মণ্ডলের ছেলে। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নিহত রিথী আক্তার চরপলিশা জাহানারা লতিফ হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। সে বেতমারী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।