শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০১

অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রনি (৩২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে উদ্ধার করেছেন পুলিশ। আজ শনিবার সকালে চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর পালোয়ান বাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গভীররাতে কেউ তাকে হত্যা করে মরদেহ সুপারি বাগানে ফেলে গেছে।
নিহত রনি ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন।
পুলিশ জানায়, ভোরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মরদেহের পাশে অনেকগুলো তাস পড়েছিল। ধারণা করা হচ্ছে, জুয়া খেলাকে কেন্দ্র করে হয়তো এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. গিয়াস উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে এবং বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।